বাংলাদেশ

পীর হাবিবের বাসায় হামলার নিন্দা আমু, জি এম কাদেরের

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা,
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলার নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গতকাল ২৪ অক্টোবর, এ ঘটনায় তীব্র নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে একটি মহলের অপতৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। নিন্দা জানানোর পাশাপাশি তিনি এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। এ ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য ও ষড়যন্ত্র ছিল তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, গতকাল এক বিবৃতিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন নিশ্চিতে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় একই সঙ্গে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় এমন হামলা অবশ্যই ছোট করে দেখার সুযোগ নেই। কারণ এর ফলে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়বে। ফজলে হোসেন বাদশা এ ঘটনায় সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ ছাড়া হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button