ভূরাজনীতি

যেকোন মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে: মির্জা আব্বাস

যেকোন মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমরা সমাবেশ সফল করব। এখানে সরকার যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের,আমাদের নয় বলে তিনি বলেন।আমাদের দায়িত্ব হল সভা সমাবেশ সফল করা। সেখান থেকে হয় পতন না হয় সূচনা করব এটাই হলো আমাদের দৃঢ় প্রত্যয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানী নয়াপল্টনে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশকে সফল করার জন্য এই সবার আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে আমাদের তিনটি সমাবেশ হয়েছে সে অভিজ্ঞতার আলোকে ১০ ডিসেম্বরের আমরা প্রতিফলন ঘটাবো। সরকার বিভিন্ন ধরনের কথা বলতেছে, আমাদের কর্মীদের বলতে চাই সরকারের কোন উস্কানিমূলক কথায় পা দেবো না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মীর নেওয়া আলী নেওয়াজ, মীর সরাফত আলী সপু ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button