বাংলাদেশ

বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার পৃথক শোক বার্তায় তারা শোক প্রকাশ করেন।

আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গাজী মাজহারুল আনোয়ার তার সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বার্তায় বলেন, বিশিষ্ট এই গীতিকার তাঁর কালজয়ী সৃষ্টির মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button