বাংলাদেশ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের ৫০ লাখ টাকার অনুদান

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাঁর কার্যালয়ে ৫০ লাখ টাকার এ চেক তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।

ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় এ অনুদান প্রদান করা হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button