ইকোবিজ

রমজান মাসে ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন হবে নতুন সময়সূচি অনুযায়ী। লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৫ ঘণ্টা।

দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। সেসঙ্গে আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৪টা পর্যন্ত।

রমজান মাসে ব্যাংকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করে বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১.১৫ মি. হতে ১.৩০ মি. পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯.৩০ ঘটিকা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত।

এ নতুন সময়সূচি শুধুমাত্র রমজাম মাসব্যাপী। রমজান মাস শেষে আগের সময় অনুযায়ী পরিচালিত হবে সব ব্যাংক।

Related Articles

Leave a Reply

Back to top button