বাংলাদেশ

না ফেরার দেশে ভাষাসৈনিক নাফিসা কবীর

শহীদ সাংবাদিক বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের বোন ভাষাসৈনিক নাফিসা কবীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ খবর নিশ্চিত করেছেন নাফিসার ভাগ্নি সংসদ সচিবালয়ের উপ-সচিব লাবণ্য আহমেদ।

নাফিসা কবীর নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রে ছিলেন।

নাফিসা কবীর ভাষা আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন।

অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে তৎকালীন ফেনী মহকুমার আমিরাবাদ হাই স্কুল থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

নারী-পুরুষের সমতা, মানবতা, ও সুশাসন প্রতিষ্ঠায় আমৃত্যু কাজ করে গেছেন নাফিসা কবীর।

Related Articles

Leave a Reply

Back to top button