স্পোর্টেইনমেন্ট

করোনামুক্ত হলেন মেসি

নতুন বছরের প্রথম দিনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টাইন তারকা । করোনামুক্ত হলেন মেসি লিওনেল মেসি। তবে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠলেন তিনি। ইতিমধ্যে কোভিড নেগেটিভ হয়েই নিজ দেশ ছেড়েছেন মেসি।

ফ্রান্সে তার ক্লাব প্যারিস সেন্ট জাঁর্মেইয়ে (পিএসজি) রিপোর্ট করতে আর্জেন্টিনা থেকে রওনা দিয়েছেন মেসি। দেশটির গণমাধ্যম প্রতিবেদনে জানা যায় , মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দরে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন।

দক্ষিণ আফ্রিকায় সনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী মেসি। কোয়ারেন্টাইনের পুরোটা সময় একা থেকেছেন তিনি। সংগতভাবেই পরিবারের সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাকে।  করোনা আক্রান্ত হলেও মেসির শরীরে কোনো উপসর্গই ছিল না।

Related Articles

Leave a Reply

Back to top button