অন্য খবর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাবনূর

করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর।

তিনি জানান, গত সপ্তাহ থেকে শাবনূরের জ্বর ছিল। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ আসে। তিনি বাসায় কয়েকদিন আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ চিত্রনায়িকা সন্তানকে নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে থাকেন।

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ।

Related Articles

Leave a Reply

Back to top button