স্পোর্টেইনমেন্ট

দশজন নিয়েও ভারতকে রুখে দিলো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে লাল-কার্ড দেখা বিশ্বনাথ ঘোষের বিদায়ের পরও, ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ।

সোমবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতে না পারলেও ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা।

সাফ ফুটবলে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার।

ম্যাচের ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে এক গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।

গোল না হওয়ায়, বাংলাদেশ ডাগআউটে হতাশা বাড়ে। নিশ্চিত গোল খাওয়া থেকে কোলাচোকে ফাউল করে বসেন, বিশ্বনাথ ঘোষ। রেফারির পকেট থেকে লাল-কার্ড বের হয়ে আসে মুহূর্তেই।

দশজনের দল নিয়েও লড়াকু বাংলাদেশ। জামালের কর্নার। রাকিবের মাথা ছুঁইয়ে বল গেল, অরক্ষিত ইয়াসিনের কাছে। পাওয়ার হেডার এই ডিফেন্ডারের। বাংলাদেশের গ্যালারিতে গোলের উৎসব। বাকি সময় আর সমতা ভাঙতে পারেনি কোনও দল। ফলাফল ম্যাচ ১-১।

এর আগে শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ গোলের জয় পায় জামাল ভূঁইয়ারা।

Related Articles

Leave a Reply

Back to top button