ইকোবিজ

অনলাইনে গরু অর্ডার দিয়ে বাণিজ্যমন্ত্রী নিজেই প্রতারিত হয়েছিলেন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ই-কমার্সে অর্ডার দিয়ে নিজেই প্রতারিত হয়েছেন।

তিনি বলেন, একটি ই-কমার্স সাইটে গরুর অর্ডার দিয়ে সঠিক গরু পাননি তিনি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গেল কোরবানির ঈদের আগের কোরবানি ঈদে আমি একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, আমি সেটি পাইনি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।

বলেন, একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তার ভুক্তভোগী আমি নিজেই।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সঠিক আইনের মাধ্যমে এখনই ব্যবস্থা নেয়ার উপযুক্ত সময় বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Related Articles

Leave a Reply

Back to top button