বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর থেকে ফের টিকা ক্যাম্পেইন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও শুরু হচ্ছে, করোনা ভাইরাস রোধে টিকা ক্যাম্পেইন।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, টিকা ক্যাম্পেইনে একদিনেই ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ মাসেই (সেপ্টেম্বর) আবারও বড় পরিসরে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। একইসঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button