বাংলাদেশ

বিএনপি নেতা খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে

বিএনপি নেতা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খন্দকার মাহবুবের চেম্বারের জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানা গণমাধ্যমকে তার লাইফ সাপোর্টে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button