আমার ছেলেরা সিনেমায় আসুক, আমি চাই না: কারিনা

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর খান বলেছেন, তিনি চান না, তার ছেলেরা সিনেমায় আসুক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছেলেদের বিষয়ে কথা বলেন কারিনা।
বলেন, ‘আমি চাইনা ওরা সিনেমার নায়ক হোক। আমি খুশি হব, যদি তৈমুর এসে আমাকে বলে, আমি অন্য কিছু করতে চাই। সেটা মাউন্ট এভারেস্ট আরোহণও হতে পারে; যেটা তার পছন্দ। আমি আমার ছেলেদের পাশে দাঁড়াতে এবং সমর্থন করতে চাই।’
সন্তানদের সব বিষয়ে অতিরিক্ত নাকগোলানো পছন্দ করেন না কারিনা। তার চাওয়া, তার ছেলেরা নিজেরা পড়ে গিয়ে শিখুক। কারণ এভাবেই আমার মা আমাদের শিখিয়েছে। আমার মা কোনোদিনও কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না। বলতেন, নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নাও। কোনো ভুল হলে সেটা থেকেই শিক্ষা নাও। আমিও বিশ্বাস করি সেই পন্থায়। বিশ্বাস করি, নিজের ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা লাভ করা যায়। দুই ছেলেক সেভাবেই বড় করতে চাই।
বলিউড তারকা সাইফ আলী খানকে ২০১২ সালে তারা বিয়ে করেছিলেন কারিনা। দুই সন্তানের জননী কারিনা। একজনের নাম তৈমুর, অন্যজনের নাম জাহাঙ্গীর। এর মধ্যে তৈমুরের জন্ম হয়েছে ২০১৬ সালে। আর জাহাঙ্গীর পৃথিবীতে এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।


