বিশ্ব

অক্সিজেন সংকটে ইন্দোনেশিয়ায় ৬৩ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন সংকটে ৬৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে। খবর: ভয়েস অব আমেরিকা।

শনিবার দেশটির জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগীর মৃত্যুর খবর বের হয়। তবে ভয়েস অব আমেরিকা রোববারের প্রতিবেদনে উঠে আসে, অক্সিজেন সংকটে মৃত রোগীর সংখ্যা ৬৩।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেও ৬৩ জনকে বাঁচানো যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button