বিশ্ব

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, ৪০ সেনাকে জীবিত উদ্ধার

ফিলিপাইনের বিমানবাহিনীর একটি উড়োজাহাজ সি-১৩০ বিধ্বস্ত হয়েছে। সূত্র: এনডিটিভি ও বিবিসি

ফিলিপাইনের সেনাবাহিনী প্রধান কিরিলিতো সবেজানা জানিয়েছেন, এ পর্যন্ত ৪০ জনেরও বেশি আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার ফিলিপাইনের সুলু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

সোবেজানা জানিয়েছে, বিমানটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সেনা পরিবহণ করছিল। মুসলিম প্রদেশ সুলুতে কয়েক দশক ধরে সরকারী বাহিনী আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সেখান থেকেই আসছিল এই সেনারা।

অধিকাংশ সেনাই গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button