বিশ্ব

৫৩ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিন

কে আর আই নাংগালা- ৪০২ নামের ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন অন্তত ৫৩ আরোহীসহ সাগরে হারিয়ে গেছে।

দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার (২১ এপ্রিল) সকালে বালি দ্বীপের অন্তত ৯৬ কিলোমিটার দূরে সাগরে সাবমেরিনটি নিখোঁজ হয়। সাবমেরিনটি দেশটির বালি দ্বীপের কাছে একটি মহড়ায় অংশ নিয়েছিল।

সাবমেরিনটি খুঁজে বের করতে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে বলে জানা গেছে।

তবে দেশ দুটির প্রশাসন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button