বাংলাদেশ

সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ।

বেলা ১১টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনে, করোনার প্রভাব বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিবেশনে যোগ দিতে হলে সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে।

এই সংসদ অধিবেশ নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ মার্চ রাত ১২টা থেকৈ সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকাশ সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button