ভূরাজনীতি
এবার আত্মহত্যার হুমকি দিলেন আবদুল কাদের মির্জা!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা আত্মহত্যার হুমকি দিয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন।
লাইভে এসে আবদুল কাদের মির্জা বলেন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদকে যেভাবে রাতের অন্ধকারে তার বাসা থেকে সিএমএইচে নিয়ে গেছে, সে রকম কিছু করার জন্য আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওবায়দুল কাদের সাহেব, ওনার স্ত্রীর প্ররোচনায়। এটা অত্যন্ত দুঃখজনক।
আমি দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করব। আমার ওপর যদি কিছু ঘটাতে আসেন, আমি বলে দিচ্ছি, আমি আত্মহত্যা করব।



