বাংলাদেশ

শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ

২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পবিত্র শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (২৩ মার্চ) ছুটি পুনর্নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হলো।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রীত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুনর্নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button