বাংলাদেশ

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ ঘোষণা অনুয়ায়ী রবিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এ ছুটি ছিল। করোনার কারনে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button