স্পোর্টেইনমেন্ট

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ

তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় জয় পাওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১২০ রানে জিতেছে টাইগাররা।

চার অভিজ্ঞ ব্যাটসম্যানের ফিফটিতে বাংলাদেশ পেল বড় পুঁজি। মিলিত চেষ্টায় বোলাররা সারলেন বাকিটা। প্রায় তিনশ রানের লক্ষ্যকে সেভাবে চ্যালেঞ্জই জানাতে না পারল না সফরকারীরা। ফলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো বাংলাওয়াশ করল বাংলাদেশ।

এ নিয়ে উইন্ডিজদের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো সিরিজ জিতল বাংলাদেশ।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। এর আগে টসে হেরে চার পাণ্ডব তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ১৯৭ রান করে বাংলাদেশ।

ঢাকার মিরপুরে সিরিজে প্রথম দুই ম্যাচেও দাপুটে জয় পায় টাইগাররা।

 

Related Articles

Leave a Reply

Back to top button