স্পোর্টেইনমেন্ট

রূপালী পর্দায় যুক্ত হলেন ক্রিকেটার ইরফান পাঠান

তামিল ফিল্ম ‘কোবরা’তে অভিনয় করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। এর মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ ক্রিকেটারের । যেখানে ইরফানকে দেখা যাবে এক ইন্টারপোল অফিসার আসলান ইলমাজের চরিত্রে।

ইতিমধ্যে শুক্রবার (০৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে ইরফান অভিনীত কোবরা মুভির টিজার।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিক্রমকে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে দেখা যাবে ২০ রকমের চেহারায়। আসলান খুঁজে বেড়াবেন মুখোশের আড়ালে থাকা ‘কোবরা’ বিক্রমকে। এই কোবরা একজন প্রতিভাবান গণিতবিদ।

চলতি বছরের গ্রীষ্মেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে। গত মার্চে ছবিটির শুটিং হয় রাশিয়ায়। তবে করোনার কারণে শুটিং বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ঘরে ফিরতে হয় ছবি সংশ্লিষ্ট সকল কলাকৌশলীর।

 

Related Articles

Leave a Reply

Back to top button