বাংলাদেশ

সময়মতো ভ্যাকসিন পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন যথাসময়েই ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। এ নিয়ে চিন্তিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এবং ভারত একই সময়ে ভ্যাকসিন পাবে। সর্বোচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত হওয়ায় এ বিষয়ে বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তারও কোনো কারণ নেই। বাংলাদেশে ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে এবং যা শিগগিরই সম্পন্ন করা হবে।’

দেশে কবে ভ্যাকসিন পাওয়া যাবে, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মাসের শেষেই আসবে। সরকার বিকল্প কিছু ভাবছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিভিন্ন রকম চিন্তা-ভাবনা করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সিইও যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত। এটা ভারত সরকারের কোনো নীতি না।’

Related Articles

Leave a Reply

Back to top button