অন্য খবর

মা হচ্ছেন নেহা কক্কর

মা হতে চলেছেন সংগীতশিল্পী নেহা কক্কর। চলতি বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হয় নেহার।

শুক্রবার, ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ছবিতে দুজনের চোখেমুখে উচ্ছ্বাস ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প।

ছবির ক্যাপশনে নেহা কক্কর লিখেছেন, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)’। রোহানপ্রীতও এই ছবিটি পোস্ট করেছেন। রোহনপ্রীত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’।

গত আগস্টে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনপ্রীতের। প্রথম দেখাতেই প্রেম। তারপর আর বেশি দিন অপেক্ষা না করে অক্টোবরেই বিয়ে সারেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button