ভূরাজনীতি

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি ১৮ নভেম্বর

আগামী ১৮ নভেম্বর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠন শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোম্বর) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম বেগম জিয়ার অসুস্থতায় শুনানি মুলতবি করে এ দিন ধার্য করেন।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বেগম জিয়া অসুস্থ থাকায় তাঁকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ফলে বিচারক শুনানি মুলতবি রেখে আগামী ১৩ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন।’

২০১৬ সালের ৫ এপ্রিল এ মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button