বিশ্ব

যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা

আবারো পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

স্থানীয় সময় শনিবার লুইজিনিয়া অঙ্গরাজ্যের ৩১ বছর বয়সী যুবক ট্রেফোর্ড পেলারিন একটি দোকানে ছুরি নিয়ে ঢোকার চেষ্টা করে। এসময় প্রতিহতের চেষ্টায় ব্যর্থ হলে তাকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে দাবি স্থানীয় প্রশাসনের।

আমেরিকান সিভিল লিভার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এটিকে ঘৃণ্য হত্যাকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এসময় কোনো পুলিশ সদস্য হতাহত হননি। এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যর প্রশাসন।

Related Articles

Leave a Reply

Back to top button