বিশ্ব

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবি: নিহত ৪৫

লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অন্তত ৪৫ জন অভিবাসী এবং শরণার্থী প্রাণ হারিয়েছেন।  জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার এসব তথ্য জানিয়েছে। চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা এটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  ইউএনএইচসিআর জানিয়েছে,  একটি ছোট নৌযানে প্রায় ৮০ জনেরও বেশি যাত্রী ছিলো। হঠাৎ ইঞ্জিন বিষ্ফোরিত হয়ে নৌকাটি ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান। স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে।  এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন ।

ওই যৌথ বিবৃতিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা দুটি জানিয়েছে সোমবারের ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ এবং ঘানার বাসিন্দা।

 

Related Articles

Leave a Reply

Back to top button