বাংলাদেশ

লেবানন থেকে ফিরলেন ৭৩ বাংলাদেশী

নিউজ নাউ বাংলা ডেস্কঃ

আটকে পড়াদের মধ্য থেকে ৭৩ বাংলাদেশি দেশে ফিরে আসছেন সে দেশে সাহায্য নিয়ে যাওয়া পরিবহন বিমানে।

বুধবার (১৩ আগষ্ট) সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ।

খাবার আর চিকিৎসা সামগ্রী নিয়ে বৈরুতে গিয়েছিল বিমান বাহিনীর যে কার্গো বিমান, সেটিতেই দেশে ফেরার সুযোগ পেলেন তারা। যুদ্ধ-বিদ্ধস্ত লেবাননে গত কয়েক মাসে বেকার হয়ে পড়েছেন এসব শ্রমিকের অনেকেই। করোনার সময়ে প্রবাসী শ্রমিকদের সংকট বেড়েছে কয়েকগুণ।

এর আগে সোমবার (১১ আগষ্ট) খাবার এবং ওষুধ নিয়ে বৈরুতে পৌঁছায় বাংলাদেশের বিমানটি।

এরপর মঙ্গলবার (১২ আগষ্ট) সেই বিমানেই দেশে ফেরার সুযোগ পান ৭৩ জন বাংলাদেশি।

Related Articles

Leave a Reply

Back to top button