বাংলাদেশস্পোর্টেইনমেন্ট

স্পেনের কানারিয়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গল ক্লাব চ্যম্পিয়ন

নিউজ নাউ বাংলা ডেস্কঃ

স্পেনের কানারিয়া দ্বিপপুঞ্জ টেনেরিফেতে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গল ক্লাব চ্যম্পিয়ন হয়েছে। ১০ আগস্ট রাতে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় টুর্নামেন্টের সকল দলের খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় বেঙ্গল ক্লাব মোকাবিলা করে আনস্টোপেবোল টাইগারের সাথে। খেলায় আনস্টোপেবোল টাইগার নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ৭২ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে বেঙ্গল ক্লাব ২ ওভার হাতে রেখেই ৭২ রান টপকে ৭৩ রান সংগ্রহ করে বিজয় নিশ্চিত করে।

বেঙ্গল ক্লাবের কয়েকজন তরুণের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলের হয়ে খেলেন ৮ জন খেলোয়াড়। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলায় ৪টি দল বাদ পড়ে। রাতে চলাকালীন এ টুর্নামেন্টের খেলা দেখতে মহিলাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন, জাকির আহমেদ, মন্টু মিয়া, পাবলু আহমেদ, সাঈদ আহমেদ, রিঙ্কো আহমেদ, সাগর আহমেদ, জাহাঙ্গির সাগর, নাজিম খান, তারেক সিদ্দিকী প্রমুখ।

টুর্নামেন্টের আয়োজক ক্লাব বেঙ্গল ক্লাবের অন্যতম সদস্য নাদিম আহমেদ বলেন, টেনেরিফের সকল নবীন যুবকদেরকে বাংলাদেশি সংস্কৃতি তথা খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করা হবে

Related Articles

Leave a Reply

Back to top button