বাংলাদেশ

ডুবন্ত মর্নিং বার্ড লঞ্চ উদ্ধার

২৬ ঘণ্টার পর উদ্ধার করা সম্ভব হলো বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড।

মঙ্গলবার (৩০ জুন) পৌনে ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। তবে লঞ্চটি এখনো উল্টে আছে। অভিযান শেষ করতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে।

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ উদ্ধারে টানা কাজ করছেন উদ্ধারকর্মীরা। এক যোগে কাজ করছেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর কর্মীরা।

লঞ্চটিকে মাঝ নদী থেকে টেনে কেরানীগঞ্জের দিকে তীরের কাছাকাছি নেয়া হয়েছে। লঞ্চটি তুলতে ১০টি এয়ার লিফটিং ব্যাগ লাগানো হয়েছে। এক-একটি ব্যাগ, ৭-৮ টন ওজন তুলতে পারে।

ফায়ার সার্ভিস জানায়, এই প্রক্রিয়ায় লঞ্চটি উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button