ইকোবিজবাংলাদেশ

পোশাক শ্রমিকদের এপ্রিলের ৬০% বেতন পরিশোধের নির্দেশ

চলমান মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন দেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের ৬০ শতাংশ পরিশোধ করতে সদস্যভুক্ত সকল কারখানা মালিকদের নির্দেশ দিয়েছে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সংগঠনটির সভাপতি সংসদ সদস্য একেএম সেলিম ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মালিকদের প্রতি এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি পরিস্তিতিতে পুরো এপ্রিল মাস উৎপাদন বন্ধ ছিল। এতে পোশাক কারখানা মালিক ও শ্রমিকরা সবাই ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে উভয়পক্ষের স্বার্থরক্ষার্থে সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে।

বৈঠকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী সব সদস্য প্রতিষ্ঠানের শ্রমিকদের এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন পরিশোদের নির্দেশনা দেয়া হয় বলে বিকেএমইএ’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়, যদি কোনও গার্মেটস মার্লিক এ নির্দেশনা অমান্য করেন আর সেক্ষেত্রে যদি শ্রমিক অসন্তোষ হয় তবে এর দায় বিকেএমইএ নেবে না।

Related Articles

Leave a Reply

Back to top button