বিশ্ব

মুক্তি পেলেন সৌদি মানবাধিকার কর্মী হাতলুল

তিন বছর পর জেলে থেকে ছাড়া পেলেন সৌদি আরবের মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বুধবার সৌদি কর্তৃপক্ষ কারাগার থেকে তাক মুক্তি দিয়েছে।

তার বোনের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ওই মানবাধিকার কর্মীর বোন লিনা এক টুইট বার্তায় বলেন, এক হাজার এক দিন পর ছাড়া পেয়ে লুজাইন আল-হাতুলুল বাড়িতে।

হাতলুলকে ছাড়ার বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি। হাতলুলকে আটকের পর থেকে আন্তর্জাতিক অনেক সংগঠন সৌদি আরবের এমন কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে।

সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পক্ষে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম লুজাইন আল হাতলুল।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বেশ কিছু শর্তের অধীনে মুক্তি পেয়েছেন লুজাইন আল হাতলুল। এসব শর্তের মধ্যে রয়েছে কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না এবং সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে তার কারাদণ্ড পুনর্বহাল করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button