বাংলাদেশ

ভারতকে কোভিড মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিচ্ছে বাংলাদেশ

কোভিড মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডিসিভিরও পাঠাচ্ছে বাংলাদেশ।

ভারতে করোনা অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

সূত্র জানায়, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে।  ভারতে এখন প্রচুর রেমডেসিভিরের সংকট রয়েছে। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

এদিকে জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন টুইটারে জানিয়েছে, করোনার এ সংকটকালে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে আশা প্রকাশ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button