বাংলাদেশ

৬ নদীর পানি বন্টনে ভারতের ৩ রাজ্যের সম্পৃক্ততা চায় বাংলাদেশ

অভিন্ন ৬টি নদীর পানি বন্টন নিয়ে ভারতের রাজ্যগুলোর সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ। বুধবার (০৬ জানুয়ারি) যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির ভার্চ্যুয়াল আলোচনায় বিষয়টি তোলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত ৬টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ৬টি অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে ভারতের রাজ্যগুলোর সম্পৃক্ততার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে। কেননা এর আগে তিস্তা চুক্তির ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মতবিরোধিতার অভিজ্ঞতা সামনে রেখে ৬ নদীর ক্ষেত্রেও প্রতিবেশী ৩ রাজ্যকে সম্পৃক্ত করার অনুরোধ করা হয়েছে। কারণ এসব রাজ্যের সম্মতিও নেয়া জরুরি।

যে ৬টি নদীর পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো- খোয়াই, ধরলা, দুধকুমার মনু, মুহুরী ও গোমতী। এসব নদী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। সে কারণে এসব রাজ্যের সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে ভারত থেকে আসা ৬টি নদীর পানি প্রবাহের বিস্তারিত তথ্য বাংলাদেশ জানতে চেয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button