ভূরাজনীতি

সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

হঠাৎ অসুস্থবোধ করায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) রওশন এরশাদের এপিএস মামুন হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ম্যাডাম রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হওয়ায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া পর সেখানে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।

তিনি আরও বলেন, ম্যাডাম এখন অনেকটাই সুস্থ। নিজের হাতে খাওয়া-দাওয়া করেছেন। আশা করছি, শনিবারের (১ মে) মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button