৩০ মে পর্যন্ত বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে।
মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুবু হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের ৮টি জেলার কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে। যখন এই ভাইরাস থামবে তখন আমরা খুলবো।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কি না, তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ ঠেকাতে টানা ষষ্ঠ দফায় আরও ১১ দিন সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। আগামীকাল ৬ মে থেকে এ ছুটি চলবে ১৬ মে পর্যন্ত।



