বাংলাদেশ

২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

প্রায় ২৮ ঘণ্টা পর সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন নিভলো।

মঙ্গলবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনে পানি দিয়ে আগুন নেভানো শুরু করা হয়। দুপর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি ও সবার সম্মিলিতভাবে চেষ্টায় আগুন অনেকটা নিভে এসেছে। তবে এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলে উঠছে। ততক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়া হবে।

সোমবার (৩ মে) দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ।

স্থানীয়রা ধারণা, এই আগুনে অন্তত ৫ একর বনভূমি পুড়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button