বাংলাদেশ

ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেয়ায় ৪ কর্মকর্তাকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক), বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, ঘুষগ্রহণ করে ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে।

সোমবার (১১ জানুয়ারি) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- পাসপোর্ট অধিদফতরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান, পরিচালক (প্রকল্প) এ কে এম মাজহারুল ইসলাম, উপ-পরিচালক তারিক সালমান, হালিমা খাতুন শম্পা।

তাদের মধ্যে পরিচালক সাইফুর রহমান ও এ কে এম মাজহারুল ইসলামকে আগামী ১৭ জানুয়ারি দুপুর ১২টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর উপ-পরিচালক তারিক সালমান ও হালিমা খাতুন শম্পাকে ১৯ জানুয়ারি দুপুর ১২টায় থাকতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button