বাংলাদেশ

ঢামেকের বার্ন ইউনিটে কোভিড-১৯ রোগী ভর্তি শুরু

ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে কোভিড-১৯ ও করোনা রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (০২ মে) সন্ধ্যায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হয়েছে।

পরিচালক নাসির উদ্দিন বলেন, আজ থেকে বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হলো। এখানে নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু রোগ সব চিকিৎসাই পাবে রোগীরা। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সব ধরনের চিকাৎসা দেওয়া হবে। বার্ন ইউনিটে মোট ৩০০ বেড রয়েছে। আইসিইউ ইউনিট, এইচডিইউ ইউনিট প্রস্তুত করা হয়েছে। রোগী ধীরে ধীরে বাড়ছে। বার্ন ইউনিটের সঙ্গে সঙ্গে হাসপাতালের নতুন ভবনও প্রস্তুত করা হবে।

চিকিৎসক নার্সদের বিষয়ে পরিচালক বলেন, চিকিৎসক, নার্স ও কর্মচারী যারা আছেন তাদের সুরক্ষার জন্য আবাসিক হোটেল ঠিক করা হয়েছে। যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সরাসরি হোটেলে গিয়ে উঠবেন।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button