বাংলাদেশ

২০০০ ছাড়ালো মৃত্যু, মোট আক্রান্ত ১,৬২,৪১৭

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়ালো। বর্তমানে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মোট সুস্থ ৭২ হাজার ৬২৫ জন।

রবিবার (০৫ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

ডা. সুলতানা আরো জানান, এ পর্যন্ত যে ২ হাজার ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৬২৪ জন এবং নারী ৪২৮ জন ।

Related Articles

Leave a Reply

Back to top button