বাংলাদেশ

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশের কথা জানিয়েছেন ।

রোববার (৪ জুলাই) রাতে এ বিষয়ে কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।’

গত ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ নিয়ে গত ৩০ জুন প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Related Articles

Leave a Reply

Back to top button