বাংলাদেশ

হেফাজতের আমির আল্লামা বাবুনগরী, মহাসচিব কাসেমী

আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে তাঁকে আমির নির্বাচিত করা হয়।

সম্মেলনে সংগঠনের মোট ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটিতে ২৫ জন, নায়েবে আমির পদে ৩২ জন, যুগ্ম-মহাসচিব পদে সাতজন ও সহকারী মহাসচিব পদে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমি এ পদ গ্রহণ করতে চাইনি। মুরুব্বিরা জোর করে এ দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ দায়িত্ব পালন করতে পারি।

Related Articles

Leave a Reply

Back to top button