স্পোর্টেইনমেন্ট

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইনজামাম

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার হার্ট অ্যাটাক হয় ইনজামামের। সন্ধ্যার দিকে তার এনজিওপ্লাস্টি হয়েছে।  তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যম।

পাকিস্তানি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, গত তিন দিন ধরেই ইনজামাম-উল-হক বুকে অস্বস্তি বোধ করছিলেন। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, তার হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার একজন সহকারী জানিয়েছেন, আপাতত ইনজামামের অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েক দিন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখবেন।

১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ইনজামাম। পরবর্তীকালে পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন হন তিনি। অধিনায়ক হিসেবে দারুণ সফল। তাকে পাকিস্তান ক্রিকেট–ইতিহাসের অন্যতম সেরা তারকা বলা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button