অন্য খবর

হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত দুদিন ধরেই আব্বার শরীরের অবস্থা খারাপ ছিল। আজ সকালে ঘুম থেকে ওঠার পর দেখি শরীর বেশি খারাপ। তাই দেরি না করে হাসপাতালে ভর্তি করেছি।’

বর্তমানে হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে আছেন।

কোয়েল আহমেদ আরও বলেন, ‘আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে উনার শরীরের পুরো অবস্থা জানাবেন চিকিৎসকরা।’

Related Articles

Leave a Reply

Back to top button