ইকোবিজ

হজ কার্যক্রমের জন্য শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

যে সব ব্যাংক হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত, সে সকল ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (২৮ মে) পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মে পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেয়া হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ দেয়া হয়েছে।

আগামী জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারির কারণে দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন।

Related Articles

Leave a Reply

Back to top button