বাংলাদেশ

ফায়ার ফাইটার শাকিলের জানাজা সম্পন্ন

চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম ডিপোতে কনটেইনার বিস্ফোরণে নিহত ফায়ার সার্ভিস কর্মী মো. শাকিল তরফদারের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে সাড়ে ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে শাকিলের মরদেহ খুলনা গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে তারা চাচা ও বড় ভাই লাশ নিতে আসেন।

জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, কোস্টগার্ডের প্রদান সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button