বাংলাদেশবিশ্ব

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশি নাগরিকদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ।

বুধবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রেরই স্বতন্ত্র সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই বৈচিত্রতা আমাদের সংস্থা ও বিশ্বকে সমৃদ্ধ করেছে। জাতিসংঘের আন্তর্জাতিক এজেন্ডায় আপনার দেশের অংশ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘এই বছর, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি)’র প্রথম দশকে কর্মকাণ্ডে একটি সুন্দর বিশ্বায়ন গড়ে তোলাকে অবশ্যই আমাদের সম্মিলিত লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে, যা সকলের স্বার্থে কাজ করবে এবং জলবায়ু প্রশ্নে চূড়ান্ত পদক্ষেপ নেবে।’

গুতেরেস বলেন, সকালের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব গড়ে তুলতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের অংশ গ্রহণ ও সমর্থন কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button