বাংলাদেশবিশ্ব

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ট্রাম্পের অভিনন্দন

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও জনগণকে তার শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এবং ২০২১ সালে সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করছেন তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশের বিভিন্ন খাতে অভূতপূর্ণ অগ্রগতি লাভের উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতা যুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সাথে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে।

তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দু’দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যত সাফল্য অর্জনে এবং আগামী বছরগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

Related Articles

Leave a Reply

Back to top button