বাংলাদেশ

আজ ৫০০ জনকে টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স

সৌদি আরব প্রবাসী রিটার্ন টিকিটধারী ৫০০ জনকে সৌদি ফিরে যাওয়ার টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ টিকিট দেওয়া শুরু হয়।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, রোববার এক হাজার ৪০১ থেকে এক হাজার ৯০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। এ ৫০০ জনই রোববার টিকিট পাবেন।

অন্যদিনের মতো এদিন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। এছাড়া সড়কে বিপুল পরিমাণ টিকিট প্রত্যাশী টোকেনের জন্য অপেক্ষা করছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর বাতিল হওয়া ফ্লাইটের তারিখ অনুযায়ী টোকেন বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button