বিশ্ব

সৌদিতে একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। খবর: আল জাজিরার।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদির নাগরিক। অন্য সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

শনিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বরাত দিয়ে আল জাজিরা এমন তথ্য জানিয়েছে।

আল জাজিরার সেই প্রতিবেদনে  বলা হয়েছে, শনিবারের এই মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। সে সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এতে আরো বলা হয়, এই ব্যক্তিদের করা অপরাধের মধ্যে রয়েছে আইএস, আল-কায়েদা এবং হুতি বাহিনীর মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা।

Related Articles

Leave a Reply

Back to top button